
এম এ জিন্নাহ
নীরবে বেসেছি ভালো কতকাল ধরে!
কতপথ শেষ হলো যাইনি-গো সরে ।
হৃদয় মলাটজুড়ে তার ছবি আঁকা;
তার তরে সব প্রেম, জমা করে রাখা।
প্রণয়ে প্রণয়ে সাজ – পরাণ ব্যকুলে লাজ
অহন নিশীথ ভরে পরাণে বিরাজ।
মহাকাল শেষ হবে প্রহর খেলায়;
শহর উজাড় হবে বিষাদ বেলায়।
মৃত সে আঁধারে ভেসে প্রেমে বাঁধি তারে;
চিত্তে চিরকাল তরে আমি বাঁধি যারে
ফাগুন চরণে হেসে – আগুন পবনে ভেসে
সদা খুন হয়ে হাসি তার প্রেমে এসে।
সরল হৃদয়পানে ভালোবাসা যত ;
সব কিছু দিয়ে যাব সদা অবিরত।
সকল বিষাদ গিলে বাঁধবো পরান ;
তারে ছুঁয়ে ভুলে যাব সব অভিমান।
আকুলে হেরিয়া মন – উতলা সকল ক্ষণ
আমাদের রয়ে থাক চির বিচরণ ।



