ভারত

যোগীর মন্ত্রীকে জুতো পড়িয়ে দিলেন সরকারি আধিকারিক, শুরু বিতর্ক

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মন্ত্রীর পায়ে জুতো পড়িয়ে দিলেন সরকারি আধিকারিক। তবে এতে খারাপ কিছু দেখেছেন না মন্ত্রী। রামায়ণের উদাহরণ টেনে উত্তরপ্রদেশের মন্ত্রী লক্ষ্মী নারায়ণ জানালেন যে বিষয়টি প্রশংসনীয়।

শুক্রবারে শাহজাহানপুরে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন যোগী আদিত্যনাথের মন্ত্রীসভার এই প্রবীণ সদস্য। সেখানেই এক সরকারি আধিকারিক তাঁকে জুতো পড়িয়ে দিয়েছেন। সেই বিশেষ মুহূর্তটি ক্যমেরাবন্দি করে রাখেন ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি।

অল্প সময় পরেই তা ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে এক সরকারি আধিকারিক মন্ত্রী লক্ষ্মী নারায়ণকে জুতো পড়িয়ে দিচ্ছেন। প্রথমে ডান পায়ের জুতো পড়িয়ে দিলেন। সেই পায়ের কাজ সম্পন্ন হতেই বাঁ পা বাড়িয়ে দিলেন মন্ত্রী মহাশয়। সরকারি কর্তাটি মন্ত্রীর সেই পায়েও পড়িয়ে দিলেন জুতো।

এই ধরনের বিতর্কিত বিশয়ের ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। শুরু হয়ে যায় এই বাবুয়ানা সংস্কৃতির সমালোচনা। গণতান্ত্রিক দেশে এ আবার কী? প্রশ্ন উঠতে শুরু করে। এক সময়ে রাজা বা জমিদারদের জুতো পড়িয়ে দেওয়ার প্রচলন ছিল। সেই বিষয়টি নিয়ে বিশেষ গর্ব ছিল উচ্চবিত্তদের। যা এখনও অনেকেই বজায় রাখতে চান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension