বিনোদন

রণবীর সিংকে আইনি নোটিশ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর সিংকে এবার পাঠানো হলো আইনি নোটিশ। রেসলিং তারকা ব্রক লেসনারের ডায়লগ নকল করায় তাকে এ নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

গত রোববার ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ইংল্যান্ডের ম্যানচেস্টার স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রণবীর সিং। সেখানে তিনি পুরো মাঠ ঘোরেন। শুধু তাই নয় ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দু’টি ছবি তুলে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। আর ক্যাপশন লিখেছিলেন, ‘‘ইট, স্লিপ, ডোমিনেট, রিপিট। দ্য নেম ইজ হার্দিক। হার্দিক পান্ডিয়া মা’ বয়। #আনস্টপএবল।’’

এই ক্যাপশনকে ঘিরেই বাঁধে যত বিপদ। পল হেম্যান নামে এক ব্যক্তি নিজেকে বিশ্বের জনপ্রিয় রেসলিং তারকা ব্রক লেসনারের আইনজীবী দাবি করা জানিয়েছেন, ব্রুক লেসনার লড়াইয়ে নামার আগে যে ভিডিওচিত্র দেখানো হয়, সেখানে বলা হয় ‘ইট, স্লিপ, কনক্যুয়ার, রিপিট’ অর্থাৎ ‘খাওয়া, ঘুম, বিজয়, পুনরাবৃত্তি’। রণবীর সিং ব্রকের কথাগুলোর একটিমাত্র শব্দ বদলে টুইট করেছেন।

রণবীরের টুইটের রিপ্লাইয়ে এ আইনজীবী জানান, এ লাইনটির কপিরাইট শুধু তার ক্লায়েন্টের।

এদিকে, নোটিশের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি রণবীর সিং।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension