বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ সরকারী দেবেন্দ্র কলেজের বেসরকারি  কর্মচারীগণ  চাকুরী সরকারিকরনের দাবিতে মানববন্ধন করেছেন।

বুধবার ১৪ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে  কলেজ ক্যাম্পাসের সামনে ৬৩ জন বেসরকারি কর্মচারী ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারী দেবেন্দ্র কলেজ কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রশিদ, সহ সভাপতি সুমন আহাম্মেদ, সাধারন সম্পাদক শাকিল রানা প্রমুখ।
বক্তারা বলেন, ১০ – ১৫ বছর যাবৎ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালী, পরিচ্ছন্নতা কর্মী সহ ৬৩ জন  বেসরকারি কর্মচারী হিসেবে সরকারী দেবেন্দ্র কলেজে কর্মরত আছি।
বর্তমানে সরকার আমাদের কে বাদ দিয়ে সরকারি ভাবে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের এমন সিদ্ধান্তে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে বলে জানান বক্তারা। তাই বক্তারা  প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান, তাদের বেসরকারি চাকুরী সরকারীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
এছাড়া একই দাবীতে  জেলার সাটুরিয়া উপজেলার ভিকু মেমোরিয়াল কলেজের কর্মচারীরা অনুরুপ কর্মসুচী পালন করেছেন।
এছাড়াও মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজ ও ঘিওর সরকারী ডিএন কলেজের বেসরকারী কর্মচারীরা একই কর্মসুচী পালন করবেন বলে জানতে পারাযায়।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension