ভারত

‘রানুর গলায় যেন স্বর্গীয় সুর’, মন্তব্য হিমেশের

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন রানু মণ্ডল। কিছুদিন আগে তিনি গানও গেয়েছেন হিমেশ রেশমিয়ার সুরে। এবার রানাঘাটের রানু মণ্ডলের সঙ্গে গান রেকর্ডিং নিয়ে মন্তব্য করলেন বলিউডের সঙ্গীতকার হিমেশ রেশমিয়া। বললেন, ‘তাঁর কন্ঠস্বর যেন স্বর্গীয়।’

সম্প্রতি এই রানু মণ্ডলের গান ভাইরাল হয়ে যাওয়ায় তাঁকে বলিউডের আপ কামিং ছবিতে হিমেশ রেশমিয়া তাঁর সঙ্গে গান গাওয়ার একটা বড় সুযোগ করে দিয়েছিলেন। জানা গিয়েছে, হিমেশ রেশমিয়ার নতুন ছবিতে তেরি মেরি কাহানি গানটিতে প্লে ব্যাক করছেন রানু। সেই রেকর্ডিং সোশ্যল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

সম্প্রতি হিমেশ রেশমিয়ার তাঁর ইন্সটাগ্রামে তেরি মেরি কাহানি গানের একটি ট্রেলার পোস্ট করে বলেছেন, ‘অসাধারন প্রতিভা

রয়েছে এই রানু মণ্ডলের মধ্যে ‘। উনি যে একজন সত্যিই সুরেলা কণ্ঠের অধিকারী সেটা তাঁর গলা শুনেই বুঝতে পারি।

এছাড়াও তিনি আরও বলেছেন, ‘আমি রানুর সুরেলা কণ্ঠের গান প্রথম শুনি সুপার স্টার সিংগার এর মঞ্চে’। তিনি আরও বলেন,’ আমরা আজই তেরি মেরি কাহানি গানের রেকর্ডিং শেষ করলাম’। তিনি আরও বলেন, তেরি মেরি গানে রানু মণ্ডলের সুর অসাধারন। তার গান শুনে সাধারন মানুষ অভিভূত।

যে ভিডিওটি পোস্ট করা হয়েছে, তাঁর ক্যাপশনে হিমেশ লিখেছেন,’ রানুজির তেরিমেরি কাহানি এবং সুপার স্টার সিংগার এর মঞ্চে গাওয়া গানগুলিতে আপনারা যে নির্ভেজাল ভালোবাসা দিয়ে সমর্থন জুগিয়েছেন তাঁর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ’।

প্রসঙ্গত, গত জুলাই মাসে রানাঘাটের ৫ নম্বর প্লাটফর্মে রানু মণ্ডল আশা ভোসলের গলায় ‘ এক পিয়ার এক নাগমা’ গান করছিলেন। তাঁর গলায় এমন গান শুনে অবাক হয়ে যায় সেদিন রানাঘাট ৫ নম্বর প্লাটফর্মে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আসা কিছু যুবক। তাঁদের তোলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশবাসী এখন এক ডাকে চিনছে রানু মণ্ডলকে।

শুধু তাই নয় তার এই গলার সুর কে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লতা মঙ্গেশকরের গলার সঙ্গে তুলনা টেনে তার এই প্রতিভাকে ছড়িয়ে দেওয়ার কথাও বলেন। ভাইরাল হওয়া এই গানের ভিডিও দেখে একটি স্বেছাসেবী সংস্থা এগিয়ে আসে রানু কে সাহায্য করতে। তাঁর গানের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে ওই এনজিও সুপার স্টার সিংগার নামে একটি টিভি শো তে রানু মণ্ডলকে গান করার জন্য আহ্বান জানান। গত সপ্তাহের ওই রিয়্যালিটি শো’র মঞ্চে যাজ হিসাবে উপস্থিত ছিলেন হিমেশ রেশমিয়া। সেখানে রানু মণ্ডলের গান শুনে আপ্লুত হিমেশ তাঁকে তার আপ কামিং মুভিতে প্লে ব্যাক হিসাবে গান করার আহ্বান জানায়…তারপর বাকিটা তো ইতিহাস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension