বিনোদন

রানুর তেরি মেরি কাহানি গানটি পুরো কবে শোনা যাবে, জানালেন হিমেশ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: অবশেষে যবনিকা পতন হতে চলেছে। আগামী কালই মুক্তি পেতে চলেছে রানু মণ্ডলের সেই গান। রাতারাতি ভাইরাল হয়েই সোজা মুম্বই পাড়ি দিয়েছিলেন রানু। সেখানেই হিমেশ রেশমিয়ার নজরে পড়ে যান রাণাঘাটের সেই প্রৌঢ়া।

হিমেশ তাঁর আসন্ন ছবি হ্যাপি হার্ড অ্যান্ড হীর ছবিতে একটি গান গাওয়ার প্রস্তাব দেন রানু মণ্ডলকে। সেই গানের দুই লাইন মুহূর্তে ভাইরাল হয়। হিমেশের সুরে রানুর গলায় তেরি মেরি কাহানি গানটির এক লাইন শুনেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এবার সেই গানটিই পুরোটা শুনতে পারবেন শ্রোতারা। বুধবার এই পুরো গানটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে।

এই গানের টিজারটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। টিজারেই রানুর রানাঘাট থেকে মুম্বই পাড়ি দেওয়া ও তাঁর স্বপ্ন সত্যি হওয়ার গল্পের ঝলকও রয়েছে।

রানুর গলায় গান শুনে প্রথম বারই মুগ্ধ হয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন তিনি। হ্যাপি হার্ডি অ্যান্ড হীর ছবির প্রযোজক দীপিকা দেশমুখ ও সবিতা মানকচাঁদ সিদ্ধান্ত নিয়েছেন, এই ছবির ট্রেলার মুক্তি আগেই সবকটি গান প্রকাশ করা হবে। তার পরে ট্রেলার প্রকাশ করা হবে।

হিমেশ বলছেন, আমি খুব খুশি। হ্যাপি হার্ডি অ্যান্ড হীর মানুষের অনেক ভালোবাসা পাচ্ছে। আমি আত্মবিশ্বাসী যে এই ছবি ভগবানের কৃপায় নতুন ট্রেন্ড তৈরি করবে। রানুজি গানগুলি খুব সুন্দর করে গেয়েছেন। মানুষও ওঁর গান পছন্দ করেছে বলে আশা করি।

গানটি আজ মুক্তি পেলেও, ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension