কবিতাসাহিত্য

রাষ্ট্র সংস্কার

এম. আবু বকর সিদ্দিক


রাষ্ট্রযন্ত্রে রন্ধ্রে রন্ধ্রে
স্বৈরাচারীর ঘাঁটি,
রক্তমাংস, অস্থিমজ্জা
নেই কিছুই খাঁটি।

জখম-পচন, রক্তক্ষরণ
পূর্ণদেহ জুড়ে,
কোন্ জীবাণুর ক্ষত আছে
দেখতে হবে খুঁড়ে।

কাটা-ছাটা, মলম, ক‍্যাপসুল
যেথায় যেটা লাগে,
রাষ্ট্রযন্ত্রের সর্ব অঙ্গে
লাগাও সেটা আগে।

মরণ পথের গণতন্ত্র
আসুক দেশে ফিরে,
ব‍্যস্ত হলে ভেস্তে যাবে
আসুক ধীরে ধীরে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension