
রাজীব হাসান
হিংস্র শিয়াল লেজ গুটিয়ে পালিয়ে গেল দূরে
বনের সকল পশু-পাখি আজ মুক্ত হয়েই ওড়ে
হিংস্র শিয়াল যখন শান্ত বনে এসে দিল হানা
ধ্বংস করে বনের মোরগ গাছে গাছে দেয় টানা।
অবাধ যখন মোরগ গুলোর লাশ পরে রয় বনে
হিংস্র শিয়াল তখনও তাণ্ডব চালায় ক্ষণে ক্ষণে
যেই দেখেছে একার কাজ নয় দল চাই যে ভারী
অমনি শিয়াল দাওয়াত দিল মোরগ বোঝাই হাড়ি।
মাংসের লোভে আসলো কিছু খেকশিয়ালের ছা
লাঠি-সোটা নিয়ে তারাও বনের পশুদের করে ধা
বনের পশু সামনে যখন পড়ল বিশাল নদী
হিংস শিয়াল তাণ্ডব চালায় রক্ষা করতে তার গদি।
বনের পশু এক হয়ে সব সামনে আগায় যখনই
হিংস্র শিয়াল ভীত হয়ে মরণ কামড় দেয় তখনই
বনের পশুর সাহস দেখে পিছু হটে খেঁকশিয়াল
সেই খবরে হিংস্র শিয়াল চুপে টপকায় দেয়াল।



