
ভারত
শিক্ষকের পায়ে গুলি করে দুই কিশোর নিজেদেরকে ‘গ্যাংস্টার’ বলল
শিক্ষকের পায়ে গুলি করে দুই কিশোর বলল, ‘আমরা গ্যাংস্টার’। সেটাও আবার ক্যামেরা চালু রেখে! সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায়। অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুলিবিদ্ধ শিক্ষকের নাম সুমিত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে আরও ৩৯ বার গুলি করার হুমকি দিয়েছে দুই কিশোর।
পুলিশ জানিয়েছে, শিক্ষককে গুলি করার পর দুই কিশোর ভিডিও শুট করে। অশালীন শব্দে ভর্তি ওই ভিডিওতে এক কিশোরকে বলতে শোনা যায়, ‘ছয় মাস পর আমি আবার ফিরব। মোট ৪০ বার গুলি করব আমি। একবার হয়েছে। ৩৯ বার বাকি আছে।’
প্রসঙ্গত, গত বছর দিল্লিতে একটি খুনের ঘটনায় তিন শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানা যায়, ওই শিশুরা গ্যাংস্টার সিনেমা ‘পুষ্পা’ ও ‘ভৌকাল’ দেখে অনুপ্রাণিত হয়।



