
বাংলাদেশ
শিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ শে মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ
ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ শে মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মোঃআঃ ছাত্তারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দিন মহির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেজাউর রহমান খান জানু।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোঃআলতাফ হোসেন আহাদ, বীর মুক্তিযোদ্ধা মধু সুধন ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।
বক্তারা এসময় পাকিস্থানি হানাদার বাহিনী কতৃক ২৫ শে মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতির কথা গুলো তাদের বক্তব্যে তুলে ধরেন।



