
সারমিন চৌধুরী
ভরা পূর্ণিমা রাত ছিল যেন কাল
লোচনের নিঃসরণে ছিল যৌবনা অনুভুতি
শুভ্র শিশির জলে ভিজে ঝলমলে জোছনা
ছড়াচ্ছে বিচ্ছুরিত আলো জাগাচ্ছে বদনে শিহরণ।
ঘুম ঘোরে রঙিন স্বপ্নেরা নেচে নেচে এসেছিল
কেমন জানি,আমার বারবার মনে হচ্ছিল
নক্ষত্রেরা ছুটছে ওই নীল সমুদ্রকে ছুঁয়ে দিতে;
চারপাশে চলছিল শীতল বাতাসের আনাগোনা
আহা! কি নির্মল আনন্দঘন মুহুর্ত ছিল,আর
হৃদয়ে ছিল তোলপাড় করা তোমার ভাবনা।
আমার অর্ধমৃত মন জেগে উঠেছিল
আরেকবার তোমার চোখাচোখি হতে বহুযুগ পর
অব্যক্ত কথারা ঠোঁটের ডগায় ভাসছে সানন্দে,
ধুলো জমা অভিমান উবে যাচ্ছে ঘন নিবিতে।
তোমার আসাতে খিলখিলিয়ে উঠে সমস্ত জগৎ
আকাশের বুকে নক্ষত্ররাজিদের বাড়ে ছুটোছুটি
দেখা মেলে পাঁজরে শান্ত জলের উপচে পড়া ভিড়
যার উচ্ছ্বাসে ধুয়ে যায় অতীতের সব তিক্ততা
শুধু স্বপ্নের মোহনায় থাকে তোমার আবেশ।



