বাংলাদেশ

সকল মুক্তিযোদ্ধাদের বাড়ী নির্মাণ করে দেওয়া হবে

রূপসী বাংলা ডেস্ক:কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সকল মুক্তিযোদ্ধাদের বাড়ী নির্মাণ করে দেওয়া হবে।

বুধবার বিকালে উপজেলা সদরের জানিপুর পুরাতন বাজারে সদ্য নির্মিত ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভবনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলমের সভাপতিত্বে কমপ্লেক্সের ফ্লোরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, এমপি আব্দুর রউফ, সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, সারাদেশে জায়গা আছে বাড়ি নাই এ রকম সকল মুক্তিযোদ্ধাদের বাড়ী নির্মাণ করে দেওয়া হবে। দেশের সকল মুক্তিযোদ্ধারকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। দেশের সকল বধ্যভূমিকে একই নকশায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

তিনি আরো বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের জীবন কাহিনী ও রাজাকারদের তৎকালীন অবস্থা তুলে ধরা হবে। বিশ্বের বিভিন্ন দেশের মতো পর্যটকদের আকৃষ্ট করার জন্য, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নান্দনিকভাবে তৈরি করা হবে।

মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণ করার প্রয়োজনে মহাসমাবেশ করে প্রধানমন্ত্রীর কাছে দাবি প্রনয়ন করা হবে।

তিনি এদিন বিকালে কিুমারখালীতে আরো একটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension