
প্রবাস
সফল হয়নি ফখরুল এর নিউইয়র্ক সফর: যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নিউইয়র্ক সফরে এসে এক বিব্রতকর পরিস্হিতির সন্মূখিন হয়েছেন । মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সফরের প্রাক্কালে ফখরুল ইসলাম আলমগীরের এই অকস্মাৎ নিউইয়র্ক সফর কোন দুরভিসন্ধি মুলক কিনা এ কারনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মীরা অত্যন্ত সজাগ ছিলেন এবং সে মোতাবেক নিউইয়র্কে তার প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখার পরিপ্রেক্ষিতে তার মূল উদ্দেশ্য ভন্ডুল হয়েছে
যুক্তরাষ্ট্র আ:লীগ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের পূর্বে এবং সফরকালীন সময়ে প্রতিক্রিয়াশীল চক্রের যে কোন অপকর্মের সমুচিত জবাব দেওয়া হবে।



