
জসীম উদ্দীন মুহম্মদ
সম্পর্ক এক সমীকরণ, আলো-ছায়ার দোলাচল
কখনো উষ্ণ আলিঙ্গন আর কখনো হিমশীতল।
শহুরে ফ্ল্যাটের জানলায় নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস
ভার্চুয়াল জগতের মায়া নির্মম বাস্তবতার পরিহাস।
ক্যাফেটেরিয়ার ভিড়ে মুখোশের আড়ালে মুখ
স্বার্থের চোরা স্রোতে ডাঙায় ভাঙে সম্পর্কের সুখ।
গহীন রাতের নির্জন পথে চলে স্মৃতির আনাগোনা
হারিয়ে যাওয়া মুহূর্তগুলো কেন যে দেয় যন্ত্রণা।
তবুও সম্পর্কের খোঁজে, আমার অবিরাম পথচলা
তবুও আঁকড়ে ধরার চেষ্টা, একচিলতে ভালোবাসা।



