
কোমল দাস
সুন্দর মুখ দেখে কারও
পড়ো না তার বশে,
ভুলো না কো কভু কারও
মিষ্টি কথার রসে।
মনে রেখো মাকাল ফলও
দেখতে চমৎকার,
ভেবেছো কি ভেতর দিকে
কী গুণ আছে তার।
একই রঙের লবণ চিনি
দু’স্বাদ পাই তা চেখে,
লোক চেনো তাই ব্যবহারে
চিনো না মুখ দেখে।

কোমল দাস
সুন্দর মুখ দেখে কারও
পড়ো না তার বশে,
ভুলো না কো কভু কারও
মিষ্টি কথার রসে।
মনে রেখো মাকাল ফলও
দেখতে চমৎকার,
ভেবেছো কি ভেতর দিকে
কী গুণ আছে তার।
একই রঙের লবণ চিনি
দু’স্বাদ পাই তা চেখে,
লোক চেনো তাই ব্যবহারে
চিনো না মুখ দেখে।