
হাফিজুর রহমান
সহজে ধরা দিলেন তো সস্তা দামের হলেন
জমানো দায়িত্বের হলেন কাজের লোক,
যতই এগোবেন কমতে থাকবে বিশ্বাস
বাড়তে থাকবে সন্দেহ, হবেন হিংসার!
পিছিয়ে গেলেন তো দুর্নামের বড়সড় বোঝা
কাঁধে নিয়ে ফিরে গেলেন মাঝ পথ থেকে
গেড়ে বসলেন অবজ্ঞাসনে, রুঢ় তিরস্কারে।
নিজেকে যথাযথ নির্ণয়ের দায়িত্ব নিজের,
গুরুত্ব ও প্রয়োজনীয়তার চাহিদা সৃষ্টিহীনে
সহযোগিতা করতে যাওয়া-ও অনুচিত;
অবস্থানগত দিক থেকে নিজকে অবমূল্যায়ন
করা বা ভাবা ঠিক নয়, এ অপরাধও বটে।



