
হাফিজুর রহমান
ভানধারী – অতিরিক্ত বুঝদার মানুষটি
নিরাপদ সঙ্গী নয় বরং বিপদজনক!
ভুল পথে, বিভ্রান্ত হতে, এমনকি –
চরম ঝুকিপূর্ণ হতে পারে বেঁচে থাকা।
কম গভীরতার খরস্রোতা নদীর মতন
কূলে ভেড়াবে না ডোবাবে অতলে
চূর্ণবিচূর্ণ করে ছেড়ে দেবে দেহাবশেষ;
চতুর অনভিজ্ঞের বিনাশি কারিশমায়।



