ছড়াসাহিত্য

সাগর পাড়ের ছেলে

শাহানাজ শিউলী


সাগর পাড়ে রতন নামে
দুঃসাহসী ছেলে,
নির্ভয়ে সে থাকে সেথায়
ঝড়-ঝঞ্ঝা এলে।

সপ্ত পাথার ডুব দিয়ে সে
মুক্তা নিয়ে আসে,
হাঙ্গর-কুমির তিমির সাথে
লড়াই করে বাঁচে।

জলদস্যু আসলে কাছে
বর্শা র্নিয়ে বিঁধে,
কোরাল, চেলা রান্না করে
মেটায় পেটের ক্ষিধে।

বিপদ-আপদ, সকলখানে
আসলে আঁধার কালো,
আঁধারটাকে ঘুচিয়ে দিয়ে
জ্বালতে পারে আলো।

হার শেখায়নি জীবন তাকে
উচ্চ করে শির,
বাঁচার মত বাঁচতে শেখা
সেই তো আসল বীর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension