বিনোদন

সানা খান মাওলানা মুফতিকে বিয়ে করে বলিউডে হৈ চৈ ফেলে দিলেন

গুজরাটের একজন বুজুর্গ আলেম মাওলানা মুফতি আনাসকে বিয়ে করে ফের বলিউড পাড়ায় হৈ চৈ ফেলে দিলেন অভিনয় শিল্পী সানা খান। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তার বিয়ের তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সানার বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপনও করতে দেখা যায় নব দম্পতিকে। সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন বুজুর্গ আলেম।

এর আগে গত অক্টোবরে বিনোদন দুনিয়া ছাড়ার কথা জানিয়ে সানা খান তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছিলেন, আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। মানবতার সেবা করতে এবং স্রষ্টার আদেশ অনুসরণ করতে এই তারকা জীবন ছেড়ে আমি চিরদিনের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও লেখেন, ‌’‌সবাইকে অনুরোধ করছি আমার জন্য প্রার্থনা করবেন। আল্লাহ যেন আমার অনুশোচনা কবুল করেন। এখন থেকে শোবিজের কোনও কাজের জন্য আমার সঙ্গে কেউ যোগাযোগ করবেন না।

উল্লেখ্য, মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন সানা। সানা প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মতো বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে তিনি দর্শকের কাছে সব থেকে বেশী আলোচিত বিগ বস সিজন ৬ এবং বলিউড সুপারস্টার সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension