আঞ্চলিকপ্রধান খবরবাংলাদেশ

সিরাজগঞ্জে ৩ হত্যা মামলায় ২ সাবেক এমপিসহ আসামি ৯ শতাধিক

সিরাজগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে গত ৪ আগস্ট বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মী নিহত হন। এ ঘটনায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরী ও হাবিবে মিল্লাত মুন্না, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানায় পৃথক তিন মামলা করেন নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু শেখের স্ত্রী মৌসুমি খাতুন, সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা বিএনপিকর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই মহল্লার নিহত সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ। তিন মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ ৪৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির তিনটি মামলা দায়ের হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

মামলায় আসামির মধ্যে আরও রয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সাবেক এমপি জান্নাত আরা হেনরীর স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদার। জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবিদুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুব জুয়েল, যুগ্ম আহ্বায়ক আলহাজ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension