কবিতাসাহিত্য

সুইসাইড স্কোয়াড

তুহীন বিশ্বাস


সুইসাইড স্কোয়াড মাত্র কিছুদূর
পথিকের সিদ্ধান্ত শুধু ওই গন্তব্যে;
ঘূর্ণন বাতাসে পিছু ছুটে ঝরাপাতা
ধ্যান ও জ্ঞান দখল করেছে মুহূর্ত।

কিছুক্ষণেই চূড়ান্ত হবে ভাগ্যলিপি
কষ্ট পাহাড় অন্তর্ধানে শুদ্ধ কলঙ্ক;
অসমাপ্ত পাপ – পুণ্যের টালিখাতা
উত্তরসূরিদের কাঁধে কটাক্ষের ঝুড়ি।

রিক্তবক্ষ তিক্ততায় ঝরে কালো রক্ত
অতৃপ্ত প্রত্যাশা নগ্নভাবে তীর্যক ছুড়ে ;
স্বেচ্ছায় জীবনের আত্মসমর্পণে রচিত –
সবুজ শিরোনামে কলঙ্কিত উপন্যাস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension