বাংলাদেশরাজনীতি

সুবর্ণজয়ন্তীর সব কর্মসূচি স্থগিত বিএনপির

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী আয়োজিত বিএনপির সব কর্মসূচি ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

বুধবার বিকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালাম।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান স্থগিত করে করোনা মোকাবিলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension