
সে রাতের গল্পটা বলা হয়নি তোমায় আজও
কিভাবে মোহাবিষ্ট চাঁদ ঢলে পড়েছিলো আকাশের বুকে
কিভাবে জোনাকিরা একটু একটু করে আলো
দিয়ে সাজিয়েছিল উঠোন
আকাশের সেদিন কি যে অদ্ভুত ব্যপ্তি!!
শুরু হয়েছিলো রূপকথা একজীবনের এভাবেই
মাঝের গল্পটা না হয় অজানাই থাক
এরপর
ভোরের আলোয় এবার ধীরে আবছা হলো চাঁদ
বুঝলো সেও, প্রণয় তো নয় এ এক মরণফাঁদ।
হঠাৎ তারা দিল ধরা আকাশেরই কাছে
চাঁদ সেদিনই পুড়েছিল দাবদাহের আঁচে
উপশমে জোনাকিরা বলেছিলো চাঁদকেই
বুকপকেটে এমনভাবে হৃদয় রাখতে নেই।



