প্রবাস

সৌদির ডোবা থেকে প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: সৌদি আরবের মক্কা নগরীর ওয়াদী রেহেজান এলাকার কৃষি খামারের একটি ডোবা থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহতের নাম মুহম্মদ জসিম উদ্দিন (৪০)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের নোয়ারবিলা এলাকার মোজার সওদাগরের ছেলে।

অর্থ রোজগারের জন্য মাত্র আড়াই মাস আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন জসিম উদ্দিন।

জানা যায়, মক্কা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান নামক এলাকায় এক সৌদি নাগরিকের খামারে কাজ করতেন নিহত জসিম উদ্দিন। তার সঙ্গে চরম্বা ইউনিয়নের আরো সাত আটজন বাংলাদেশিও কাজ করতেন।

গত শুক্রবার (৩০ আগস্ট) কাজ শেষে বাসায় ফেরার পর সেখানে থাকা কয়েকজনের প্রবাসীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে তাদেরই একজন জসিম উদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে নিহত জসিম উদ্দিনের মরদেহ কৃষি খামারের ডোবায় ফেলে রেখে ওই প্রবাসীরা পালিয়ে যায়। তিনদিন পর তাদের মধ্য থেকে একজন গোপনে সৌদি পুলিশকে হত্যার ঘটনাটি জানান। খবর পেয়ে ডোবা থেকে জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে মক্কার বাদশাহ আব্দুল আজিজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে সৌদি পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension