কবিতাসাহিত্য

স্বৈরশাসন

হাফিজুর রহমান


সেই ঔদ্ধত্যের পনেরো বছর সাত মাস,
ইতিহাসের জঘন্যতম শাসনামল;
‘৭১ পরবর্তী স্বাধীন এই বাংলাদেশের!

শাসনের বড় অস্ত্র ছিল মামলা, গুম;
হয়েছিল বিচারবহির্ভূত হত্যা!
সত্যিটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য;
প্রভাব, ক্ষমতা, আধিপত্যের দখলে
গণতন্ত্র ছিল, তান্ত্রিকদের তন্ত্র-মন্ত্রে।
বাহ্যিকের ভেতরে অদৃশ্যে ছিল,
স্রোতের বিপরীতে জলের প্রবাহ—
স্বয়ং নদীকেও অবাক করানোর মতো।

শাসন নয়, শোষণ, শাসক নয়, শোষক!
সেবা নয় লুটপাট, বলবে না, শুধু শুনবে,
প্রতিবাদের বদলে গুনগান; দেখার ছিল
আয়না ঘরে লাগানো, স্বাধীনতার ফলক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension