বাংলাদেশ

১০ জুলাই পর্যন্ত খালেদা জিয়ার জামিন বৃদ্ধি

রূপসী বাংলা ডেস্ক:জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আগামী ১০ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত। একই সঙ্গে মামলাটির যুক্তিতর্ক শুনানির মুলতবি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া কারাগারে অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থিত করেনি কারা কর্তৃপক্ষ।

এদিন খালেদার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এছাড়া আসামি জিয়াউল হক মুন্নার পক্ষেও সময়ের আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো: আখতারুজ্জামান ১০ জুলাই পর্যন্ত খালেদার জামিন বাড়ান। এছাড়া মুন্নার সময়ের আবেদনও মঞ্জুর করা হয়। ওইদিন যুক্তিতর্ক শুনানির জন্যও নতুন দিন ধার্য করা হয়।

বেলা ১১টা ১০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়। দুদকের পক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আদালতে উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension