
১৩ মেডিকেলের শিক্ষার্থী নিহত
রূপসী বাংলা ডেস্ক:নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৩ নেপালি শিক্ষার্থী নিহত হয়েছেন, যারা বাংলাদেশ চিকিৎসাবিদ্যা পড়ছিলেন।
নিহত শিক্ষার্থীরা সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যয়নরত ছিলেন। তারা সবাই নেপালি বংশোদ্ভূত।
তারা হলেন সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি। ১৯তম ব্যাচের এই শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা দিয়ে ছুটিতে নিজেদের দেশে যাচ্ছিলেন।
মর্মান্তিক এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৩দিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে।
এদিকে হাসপাতালের চেয়ারম্যান দানবীর রাগীব আলী কৃতি শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জালালাবাদ রাগীব রাবেয়া রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন বলেন, বিধ্বস্ত হওয়া বিমানে তার কলেজের ১৩ শিক্ষার্থী ছিলেন। তাঁরা সবাই নিহত হয়েছেন।
অধ্যক্ষ বলেন, চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের জন্য দুই মাসের মতো সময় লাগে। এই সময়ে সকলেই নিজেদের বাড়িতে চলে যায়। নেপালের শিক্ষার্থীরাও তাদের দেশে যাচ্ছিলেন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে দেশটির নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়।
বার্তা – রয়টার্স



