আন্তর্জাতিক

১৫ বছরের যৌন ব্যবসায় তরুণী, মামলা ফেসবুকের বিরুদ্ধে

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ ফেসবুকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এক তরুণী। মাত্র ১৫ বছর বয়সেই ধর্ষণের শিকার হন তিনি। শুধু তাই নয়, যৌন ব্যবসাতেও জড়িয়ে পড়েন। আর এর জন্য তিনি দায়ী করেছেন ফেসবুককে। মামলাও করেছেন সোশ্যাল মিডিয়া জায়ান্টের বিরুদ্ধে।

জেন ডো নামে ওই তরুণী অভিযোগ করেন। সোমবার হাউসটনের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করেছেন তিনি। ফেসবুকে এর ফ্রেন্ডের পাল্লায় পড়েই তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। তরুণীর অভিযোগ, ফেসবুক কর্তাদের বোঝা উচিৎ যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাবালিকাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে ফেসবুকের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

২০১২ তে এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় ওই তরুণির। সেই ব্যক্তির সঙ্গে একাধিক মিউচুয়াল ফ্রেন্ডও ছিল। সেকান থেকেই সূত্রপাত। জেন ডো-র কোনও ধারন ছিল না যে সেক্স ট্র্যাফিকাররাও থাকতে পারে সোশ্যাল মিডিয়ায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension