প্রবাসবিনোদন

২৩ আগস্ট প্রীতম হাসানের নিউ ইয়র্ক নাইট

প্রথম কনসার্টের অভূতপূর্ব সাফল্যের পর জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান আবারও নিউ ইয়র্ক মাতাতে আসছেন আরও জমকালো আয়োজন নিয়ে। “প্রীতম হাসান নিউ ইয়র্ক নাইট” শিরোনামে তার দ্বিতীয় একক কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২৩ আগস্ট, শুক্রবার।

কনসার্টটি অনুষ্ঠিত হবে The Space at westbury, 250 Post Avenue, Westbury, Long Island, NY 11590-এ। প্রবাসী বাঙালিদের জন্য এটি হতে যাচ্ছে সঙ্গীত, আবেগ ও বিনোদনে ভরপুর এক অবিস্মরণীয় সন্ধ্যা।

প্রীতম হাসান তার প্রথম কনসার্টে শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা তাকে আরও উদ্দীপ্ত করেছে নতুন আয়োজনের জন্য। এবারের শোতে থাকছে তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি একাধিক নতুন গান, বিশেষ মিউজিক অ্যারেঞ্জমেন্ট, লাইভ ইন্সট্রুমেন্টাল পারফরম্যান্স এবং দর্শকদের জন্য কিছু চমকপ্রদ উপহার।

আয়োজক Deshi Music & Entertainment এর কর্নধার জামান মনির জানান, “নিউ ইয়র্কের মঞ্চে প্রীতম হাসানের প্রতিটি পারফরম্যান্স হবে স্মরণীয়। আমরা চাই প্রবাসী সঙ্গীতপ্রেমীরা একসঙ্গে মেতে উঠুক গান ও আনন্দে ভরা এই রাতে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension