যুক্তরাষ্ট্র

৩ হাজার টাকার বিলের টিপস ১৩ লাখ!

রেস্টুরেন্টে খাওয়ার পর বিলের সাথে টিপস দেওয়ার রেওয়াজ আছে। হয়তো মোট বিলের সাথে ৫০ থেকে ১০০ টাকা কিংবা ক্ষেত্র বিশেষে হাজার টাকা টিপস দেওয়ার নজির আছে।

কিন্তু টিপস যদি মোট বিলের চেয়ে অন্তত চারশ’ গুণ বেশি হয় তাহলে সেটাকে নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক রেস্টুরেন্টে এ রকম ঘটনা ঘটেছে।

এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ারের স্ট্যাবল ইন বার অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে এক ব্যক্তি রাতের খাবার খান। তার বিল হয় ৩৭ মার্কিন ডলার যা বাংলাদেশি ৩ হাজার টাকার বেশি। কিন্তু ওই ব্যক্তি টিপস দেন ১৬ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি ১৩ লাখ টাকারও বেশি!

ওই রেস্টুরেন্টের মালিক মিশেল জারেলা সোমবার ফেসবুকে এই ঘটনা শেয়ার করলে তা ভাইরাল হয়। পোস্টে মিশেল নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিকে ধন্যবাদ জানান।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে মিশেল জানান, রাতে এক ভদ্রলোক রেস্টুরেন্টে এসে প্রথমে বিয়ার আর চিলি চিজ হটডগ অর্ডার দেন। পরে চিপসের সাথে আরেকটা ড্রিংকস অর্ডার করেন তিনি। পরে তিনি বিল চাইলে তাকে ওইসব খাবারের দাম বাবদ ৩৭ ডলারের বিল দেওয়া হয়। তিনি বিলের সঙ্গে ১৬ হাজার ডলার টিপস দেন।

টিপসের পরিমাণ দেখে রেস্টুরেন্টের কর্মী মনে করেছিলেন যে, ওই ব্যক্তি মজা করছেন। কিন্তু ওই ব্যক্তি বলেন, তিনি ইচ্ছা করেই এই টিপস দিয়েছেন।

নিশ্চয়ই ভাবছেন এতো টাকা টিপস কি করলেন রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টের কর্মীদের মধ্যে তা ভাগ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিশেল।

করোনা মহামারির সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল-রেস্টুরেন্টের ব্যবসা। লকডাউনে অনেক দেশই করোনা সংক্রমণ ঠেকাতে জনসমাগম রোধে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব দেশে হোটেল-রেস্টুরেন্ট খোলা রাখা হয়েছে তারাও খুব একটা গ্রাহক পাচ্ছে না। এ রকম ক্রান্তিকালে এই বিপুল পরিমাণ টিপস অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে নেটিজেনরা মন্তব্য করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension