
রাজীব হাসান
এই ফাগুন রাঙা দিনে তোমাকে
একটুখানি ছুঁয়ে দেওয়ার অপেক্ষায় ছিলাম
যদিও তুমি অনেক দূরে তারপরও
ফাগুনের এই দিনে একবার বাহুডোরে নিতে চেয়েছিলাম।
এই ফাগুনে লাল শিমুলের মতো লাল তোমার ঠোঁট জোড়া
একবার স্পর্শ করতে চাই আমার ঠোঁটের পরশে
তোমার কাজল কালো চুলের ঘ্রাণ নিতে চেয়েছিলাম
যেভাবে বসন্তের সুবাস ধরণীতে বর্ষে।
বসন্তের কোকিলের মতো মধুর সুরে ডাকতে চেয়েছি
কাছে আনতে চেয়েছি তোমাকে বহুবার
তোমাকে কাছে চাই একান্ত নিজের করে কাছে চাই
এই বাইশের বসন্তেই আবার।



