কবিতাসাহিত্য

ফিরে এসো নীলকণ্ঠ

আয়শা সাথী

অচেনা মানুষকে বোঝানো যায়
কিন্তু চেনাজন কিংবা নিজেকে
কতবার কিংবা কতোটুকু?
অবহেলিত অভিমানগুলোর ভালেও
একদা ক্লান্তি রেখা টানে;
বারবার নিজেকে ব্যাখ্যার চেয়ে
কি আর হতে পারে
আত্মদহনের বিদগ্ধ অপঘাত?

চলতিপথে যা নিছক কন্টকময়
ছুঁড়ে ফেলে দিতে পারলে
কিছু পথ হয়তো চলা যায় ক্লান্তিহীন ;
কিন্তু হেলাময় বিতৃষ্ণাকে সঙ্গ করে
যে অধরা গন্তব্য পানে ছুটছো
নিয়ত সীমানা ছুঁতে অবিরাম যে লড়াই
জেনে নাও …
সেটা অস্পৃশ্য, শূন্য, মরীচিকা
তব বিধিলিপিতে তা অলিখিত।

নীলকণ্ঠ ফিরে এসো;
কর্পূরের ন্যায় ফুরিয়ে যাবার পূর্বেই
শুরু করো, গুটিয়ে নাও নিজেকে;
এখনি, হ্যাঁ আজ থেকেই।
যদি পারো…
তবে তুমি ব্যর্থ নও,
তোমার সময় কিংবা যাত্রা
চিরকাল এক হবে, এমনটাও নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension