প্রবাস

খালেদার মুক্তি দাবিতে ২৭ জুলাই জাতিসংঘের সামনে বিক্ষোভ

রূপসী বাংলা ডেস্ক:জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জাতিসংঘ সদর দফতরের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখা এক বিক্ষোভ প্রদর্শন করবে। ২৭ জুলাই এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে তারা।

গতকাল মঙ্গলবার মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ সুরুজ্জামান জানিয়েছেন, এ কর্মসূচির জন্যে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে। বিক্ষোভের পর মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হবে। এ কর্মসূচিতে বিএনপি, জাসাস, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension