
নুশরাত রুমু
বাসন্তী শাড়িটা হারিয়ে গেছে
দুখের আতিশয্যে
নেই ভালোবাসার অসীম আকুতি
নেই ফাগুনের আগমনি সুর,
আছে নিয়মের বেড়াজালে
আটকানো উদাসীন সময়,
দখিনায় এলিয়ে চুল
গোপন ব্যথা ভাঁজে থাকে
বুকের অলিন্দে
উপেক্ষার নদী পেরিয়ে দেখি
অস্তিত্বের দেয়ালে ক্রুর হাসি,
চন্দ্রমল্লিকার ঝাড়টা
নুয়ে পড়েছে অবহেলায়,
সুখের পালক খসা প্রহরে
নিঃশব্দে কেবল পথচলা।



