
রুশো আরভি নয়ন
যে যা বলে বলুক ভাই
তাতে কি আসে যায়,
সত্যের পথে আমি চলব।
গলে যদি ফাঁস লাগে
জ্যান্তকে লাশ লাগে,
সেকথা অকপটে বলব।
আমি যদি থেমে যাই
তাতে কি আসে যায়,
এ পথের সীমান্তে লড়ব।
চুপ করে আছি বলে
ভেবোনাকো ভিতু মোরে,
অন্যায়ের প্রতিবাদ করব।
সবে করে খাইখাই
তাতে কি আসে যায়,
এ বুকে বারুদ ভরবো।
রাজপথের স্লোগানে
কলমের আহবানে,
দেশটাকে স্বাধীন করব।



