প্রবাস

আটলান্টিক সিটি স্কুল জেলায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে মহান একুশে ফেব্রুয়ারি (বুধবার) সিটির স্কুল জেলার উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। ওইদিন সকালে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটি হাই স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভা, গদ্য ও পদ্য পাঠ, ভাষা আন্দোলনের ওপর প্রামাণ্য চিত্র প্রদশর্নীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

মিসেস মিধহাত সিদ্দীকির সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন আটলান্টিক সিটির পাবলিক স্কুলগুলোর সুপারিনটেনডেন্ট ড. মিসেস লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক ।

ড মিসেস লা কোয়েটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, স্কুল জেলায় বহুজাতিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ভাষা-ভাষীর ছাত্র-ছাত্রীদের মধ্যে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ ও তা অন্তরে ধারণ ও লালন করে বেড়ে ওঠার লক্ষ্যেই তাদের এই প্রয়াস। অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের বিভিন্ন ভাষা ভাষীর ছাত্র- ছাত্রীরা তাদের নিজ নিজ মাতৃভাষায় গদ্য, পদ্য পাঠ করেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে তানহিয়াত চৌধুরী, করিশচিনা উয়ু, জারিফ,ইয়ুরিদিয়া,মিস কিম প্রমুখ অংশগ্রহণ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension