প্রবাস

নিউ ইয়র্কে লাকসাম ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

নিউ ইয়র্ক প্রতিনিধি: আলোচনা, মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্ক সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এই আয়োজন করা হয়। লাকসাম ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি নুরে আলমের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি রবিউল ইসলাম। অনুষ্ঠানে লাকসাম জেলার প্রবাসী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ কুতুবুর রহমান মাহমুদ। অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবন্দকে মঞ্চে ডেকে আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

ইফতার মাহফিলে অংশ নেওয়ায় সংগঠনের সভাপতি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর রহমান, মিলেনিয়াম টিভির এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল খালেক, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রূপসী বাংলার সম্পাদক শাহ জে. চৌধুরীসহ বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension