কবিতাসাহিত্য

মধুমাসের মধু-শোধ

আয়শা সাথী


ডানে গরম, বামে গরম
গরম এখন সবখানে
উড়ছে গরম, পুড়ছে চরম
হচ্ছি কাবাব সব সনে।

মাঠে গরম, হাটে গরম
ম্যামের গরম চরমে
নয়া এসির গরম দামে
সাহেব মরেন মরমে।

মাথা গরম, কথা গরম
বাবুও গরম কর্মে
ফ্যানে গরম, জ্যামে গরম
বাড়ছে ছুটি এ মর্মে।

জলে গরম, তেলে গরম
মোল্লা গরম মাজারে
সবজি গরম, মাছও চরম
কিনতে গেলে বাজারে।

মাঠে গরম, ঘাটে গরম
গরমে পরাণ হাঁস-ফাঁস
খেয়ে গরম, নেয়ে গরম
শ্রমজীবীর প্রাণ-নাশ।

গ্রীষ্ম ভরা এমন গরম
নাম দিলো কে মধুমাস?
এমন মধু তারই থাকুুক
গরমে-শরমে সর্বনাশ!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension