কবিতাসাহিত্য

পরিত্যক্ত স্বপ্ন

তুহীন বিশ্বাস

গুণীজন পরাস্ত, নয়ত বিক্রিত;
মূর্খের বাণী লিপিবদ্ধ হয় নোটিশে,
যোগ বিয়োগ খেলায় বিপর্যস্ত কবি
শব্দরা কাঁদছে অভিধানের পাতায়।

বিবর্ণ পৃথিবীতে অধমর্ণের ক্রন্দন;
মাছ শিকারে অপরাগ গাঙচিল,
বাবুইপাখির বাসা বাঁধতে অনীহা
কোকিলের বসন্তের সুর অবরুদ্ধ।

পরিত্যক্ত স্বপ্নে বিষাক্ত পরিবেশ;
ন্যুব্জ মেরুদণ্ডের ভবিষ্যৎ অবশেষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension