
এম এ জিন্নাহ
আবছা আলোর বিকেল নামে
বিকেল যেনো ক্লান্তি ঘামে
রোদ্দুরে দূর মাখা;
দিগন্তকে দেয় ছুঁয়ে দেয়
তিন প্রহরের শাখা।
আলসে বেলায় খিল টাঙিয়ে
মনের সাথে মন রাঙিয়ে
মন ছুটে দূর দেশে;
রঙতুলির এই রঙিন সাজে
ফুল-পাখিদের বেশে।
শহর পথের পথ মাড়িয়ে
সব শিশুরা যায় হারিয়ে
রূপ সবুজের নীড়ে;
কাঁচা ঘাস আর মাটির সুবাস
তাই হারায় তার ভিড়ে।



