
মো. আশতাব হোসেন
ফিরে এসো দ্রোহের কবি
ভেঙে দাও জুলুমের হাত,
বাঁশের বাঁশির মায়ার টানে
ফিরিয়ে আনো স্নিগ্ধ প্রভাত।
ধুমকেতুর প্রবল অগ্নি ঝড়ে
উড়িয়ে দিয়ে লৌহ হৃদয়,
ভীত কম্পিত কাব্যকথায়
দাও ভীরুকে প্রেরণা অভয়।
তোমার কাব্য গানের অগ্নিবাণ
অপশক্তির ভেঙে দাঁত,
আলোকিত করতে পারে
কৃষ্ণপক্ষের আঁধার রাত।
ভেঙে দিয়ে বাধার প্রাচীর
সাম্য শান্তির অমর গীতি,
বিশ্ব মাঠে বুনে দিয়ে আবার
দাও জাগিয়ে নিঝুম প্রীতি।
জানি তুমি আসবে না আর
বুঝালে তবুও মানে না মন,
অবুঝ মন চায় এসো ফিরে
তোমার স্মৃতি ভাসে যখন।



