কবিতাসাহিত্য

সোহাগী প্রেমের ফুল

মমতা মজুমদার

সব দিন ফুরিয়ে যায়,
ঋতুর সাজে সজ্জিত হয় বারো মাস।
জীবন ও যৌবন ফুরিয়ে গেলে, থাকে না আর
কোনও হা-হুতাশ।
কে ছিল পাশে ক্ষত মুছে দিতে, কে রেখেছে
প্রীতিডোরে মায়ায়;
কে রেখেছে স্মৃতি চিহ্ন, কে রেখে গেল তাঁর
হৃদয়ের সবটুকু ছায়া?
সময়ের দোটানায় ক্লান্ত হিয়া বোঝে না আর এত কিছু
বাড়ন্ত বয়সটা ক্রমান্বয়ে শেষ হয় যোগ গুণ আর
বিয়োগের খাতায়।
চাতক মনে উঁকি দেয় কত স্মৃতি-বিস্মৃতির পাহাড়;
জীবনের পরতে ভালোবাসা বারংবার আসে যায়
এই এক আবেগের সমাহার!

সব স্মৃতি মুছে ফেলা কষ্টের, স্মৃতি নিয়ে তবু বেঁচে রই।
জীবন যুদ্ধে ভালোবাসা রবে চিরন্তন, এইত
পরম সুখের খেই!
দুঃখগুলো ঝেড়ে ফেলে রোজ মুখে হাসির
ফোয়ারা ফুটিয়ে,
এক চিলতে রোদ্দুরে ভালো থাকি সবুজের
বুকে মিলেমিশে।
কে দিলো ব্যথা, কে দিয়েছে বুকভরা ভালোবাসা
কে টেনে নিয়েছে কাছে শত শত জমাট কথায়?
ভুলিনি কখনো, পারি না কভু যেতে আর ভুলে;
আবেগের ঢেউয়ে ভেসে আমিও ভালো আছি
এই বা কম কিসে?
মায়ের মমতায় আগলে রাখে এক সোহাগী
প্রেমের ফুল।
জীবনের গান গেয়ে যাই নিরালায় আহত পাখির
ঠোঁটে!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension