
তোমার চিঠি রামধনু রঙ
ছড়িয়ে দিল অঙ্গনে
সাজাবো আজ আলোকমালা
দুই হৃদয়ের সঙ্গমে।
তোমার চিঠি জিয়ন কাঠি
ভোরের পাখির কলতান
তোমার চিঠির আদর মেখে
জীবন নদী আজ উজান।
উপেক্ষা নয়, ভালোবাসায়
বিছিয়ে দিলাম স্বপ্নজাল
ভরসা রেখো, শক্ত হাতে
মাঝ দরিয়ায় ধরবো হাল।
ভুলিয়ে দেব সব অভিমান
কষ্ট শত সমুদ্দুর,
সায় দিলে আর যেতেই পারি
তোমার সাথে অচিনপুর।



