
প্রবাস
দশ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করলেন মিজান চৌধুরী
রূপসী বাংলা ডেস্ক: নিউইয়র্কে বিগত কংগ্রেস নির্বাচনের প্রার্থী মিজানুর চৌধুরীর নির্বাচনী প্রচারকালে তার বিরুদ্ধে অপপ্রচার এবং তাকে ক্ষতি করার চেষ্টার অভিযোগে দশজনকে আসামী করে ১০ মিলিয়ন ডলারের একটি ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন। তার পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছেন এ্যাটর্ণি সোমা সায়ীদ এ্যান্ড এসোসিয়েটস। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন, রিসফা ইসলাম, তওহিদ আর খান, তায়েফ আহমেদ, ফুয়াদ আহমেদ, সায়ীদ আহমেদ, এজাজ আহমেদ, তানভির চৌধুরী, তারিন চৌধুরী, তওসিফ চৌধুরী ও জন ডোয়েস।



