প্রবাস

নিরাপদ সড়কের দাবিতে লন্ডনে মানববন্ধন

রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির প্রতি সমর্থন জানিয়ে লন্ডনে সমাবেশ ও মানববন্ধন করেছে ইউনিটি ফর স্টুডেন্টস রাইটস।

পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে ও সাইফুল ইসলাম মিরাজের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম রিবলু, আবু নাসের শেখ, মাসুদুর রহমান, ইমতিয়াজ এনাম তানিম, শাহরিয়ার কবির রাসেল, শেখ নাসিরউদ্দিন, মাওলানা, শামীম আহমেদ, মাহাবুবর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর, মনোয়ার হোসেন, আল নাহিয়ান বিন মুরাদ, সালমান সাদী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে দেশের ১৭ কোটি জনগণের কারোরই আজ নিরাপত্তা বলতে কিছুই নেই। কোমলমতি শিশু শিক্ষার্থীদের ওপর হামলা যারা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা । একই সঙ্গে নিরাপদ সড়কের দাবির প্রতি সমর্থন জানান তারা।

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সোমবার সড়ক নিরাপত্তা আইন অনুমোদন করেছে সড়কার। নতুন আইনে চালক, মালিক এমনকি প্রোকৌশলীরও শাস্তির বিধান রয়েছে। আর কাউকে হত্যা প্রমাণিত হলে দায়ী ব্যক্তিকে ৩০২ ধারায় বিচার করা যাবে। যে ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension