
আল মামুন রিটন
তোমার জন্য একটা আকাশ রেখেছি
কার্বন মুক্ত শুভ্র ফেনিল স্বচ্ছ আকাশ
যেখানে স্বাধীন পাখিরা আছে
আছে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে মেঘেদের দল
শব্দ নেই, তবে নির্মল বাতাস রেখেছি
রেখেছি নতুন চকচকে একটি সূর্য
সাথে দিগন্ত প্রসারিত নীল চাদর
চাইলে সেখানে আঁকতে পারো কল্পিত ছবি
অথবা সেখানেও উড়াতে পারো স্বপ্ন।
বাঁধা নেই, নেই কোনো তর্জন গর্জন
নেই অহেতুক সুতো কাটার কোনো ভয়।
চাইলে তুমিও সেখানেও উড়াতে পারো
তোমার সদ্য মুক্ত হওয়া লাল-সবুজ আঁচল।



