
শাহজালাল সুজন
ছানতা তনু চলছে ছুটে
ঘূর্ণিপাকে পড়ে,
ডুব সাঁতারে ক্লান্ত হয়ে
ভারী কন্ঠ স্বরে।
জল আরশি মিহির ছুঁয়ে
প্রতিচ্ছবি ফুটে,
বিষাদমাখা নীল ছোবলে
দীর্ঘশ্বাসে টুটে।
গলিত হয় অনল দাহে
বিস্ফোরণে ঝাঁঝে,
রুধির ধারা হৃদয় ক্ষতে
গিরি নদীর ভাঁজে।
অবিশ্রান্ত শেষ বেলাতে
শুকনো হৃদ চরে,
ধূপ শিখাতে উঠবে ধোঁয়া
মায়া অশ্রু ঝরে।
পরিতাপের বিষয় ঘিরে
কল্প জুড়ে ধেয়া,
কূল কিনারা বৈতরণী
অভিমানের খেয়া।



