কবিতাসাহিত্য

দীঘার সৈকতে সন্ধ্যারাগ

আহম্মদ হোসেন বাবু


শরৎ আকাশে সূর্য ডুবু-ডুবু করছে
দীঘার সৈকতে শুয়ে আছে ঊর্মিমালী
অনুপ্ত-বাসনা কাঁদে বক্ষ করে খালি
গোধূলির সোনা আলো ঝরে ঝরে পড়ছে!

ঠিকানা জানি না তবু উড়ছে, মন উড়ছে
ঝাউবনে অরুণ আলো খোঁজে চোরাবালি
কপোত-কপোতি ওড়ে মোহিত মিতালি
পিন্টু ভট্টাচার্য আজ খুব মনে পড়ছে!

বাসর-প্রদীপ নিয়ে রামা কথাকলি
তারা ভরা রাতে দোলে হৃদয়-তরণী
প্রবাহিণী রানি তুমি আমার ধরণী
দীঘাপ্রেমে হৃদাসনে ফুটেছে ফুলকলি।

গন্ধমৃগ হরিণীর মতো অনুরাগ
দীঘার সৈকত ছুঁয়ে আছে সন্ধ্যারাগ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension