
সোহরাব হোসেন
ঝাপসা চিত্রে চেনা মুখ অচেনার মতোই
এই চেনা আবার এই অচেনাতেই সন্ধিহান
বিভ্রান্তের সঙ্গী হয়ে অভাব যেন সারথি,
চেনা শব্দের আওয়াজে সজ্জিত অচেনা সুর
মাঝে মধ্যে দিক ভুলে গলিপথেই ঘুরপাক!
সময়ের স্বাভাবিক পথেই সুপ্ত শূন্যস্থান—
বৈরী পরিস্থিতিতে বেশ উদ্ভট কথামালা।
আর্থিক পেরেশানি সিদ্ধ ধোঁয়ায় নিদ্রিত
ওরা গল্পে গল্পে বহুদূর কিন্তু আমি—
সত্য বলতে আমি যেখানে ছিলাম সেখানেই!
ভালো কথা, কেন জানি লাগে না আর ভালো ;
ভালো আড্ডায়, কেন জানি বসে না আর মন?
কোনটা সরল অবলীলায় মুল্যায়নে জটিলতা।
ভালোটা আজ দূর শূন্যে করে উল্টো খেলা!
বলতেও পারি না আবার সইতেও পারি না;
বোবা পথিকের মতোই আজও আমি—
ফ্যাল ফ্যালিয়ে তাকিয়ে থাকি ধূ ধূ প্রান্তে!



