
কোমল দাস
দুদিনের এ দুনিয়াতে আমরা মুসাফির
জেনেও এটা পাপের পথে করি শুধু ভিড়,
মৃত্যু হবে কখন যে কার কেউ জানি না তা
মরণ ভুলে আমরা তবু করি লোভের হা।
পারলে খেতে একপোয়া ভাত চাই খেতে একটন
পেটটা যদি ভরেও যায় ভরে না যে মন,
সব ভুলে যায় লালসাতে বিবেক জবাই দিয়ে
এও ভুলি এসেছি যে রিটার্ন টিকিট নিয়ে।
মনে রেখো এ সব ভোলা মোটেও ঠিক নয়
সৎ লোকেরই হয় যে শুধু পরকালের জয়,
আর কখনও পাপের পথে ভিড় করো না তাই
এই দুনিয়া স্বল্পকালীন এ ভুলো না ভাই।



